ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

৩১ জানুয়ারিই পর্দা নামবে বাণিজ্য মেলার

এবার বাড়ছে না বাণিজ্য মেলার সময়। নির্দিষ্ট দিন ৩১ জানুয়ারিই পর্দা নামবে মেলার। শনিবার (২৯ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।


এ বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, দুই বছর পর বাণিজ্য মেলার আয়োজন করে আমরা সন্তুষ্ট। আমরা শঙ্কিত ছিলাম রাস্তার জন্য দর্শনার্থীদের আগমণ নিয়ে। কিন্তু আমাদের সে শঙ্কা মিথ্যা প্রমাণ হয়েছে। আগামী ৩১ জানুয়ারি বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান হবে।


সে আয়োজনও প্রায় সম্পন্ন, সময়টা পরে জানানো হবে। করোনা পরিস্থিতিতে মেলার সময় এবছর আর বাড়ছে না। কঠোর স্বাস্থ্য বিধি মেনে এ পর্যন্ত যে মেলার কার্যক্রম চালাতে পেরেছি এজন্য শুকরিয়া। স্বাস্থ্য বিধি মানাতে মোবাইল কোর্ট থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এত লোকের মধ্যে সেটা মানানো সম্ভব না। এখানে ব্যাক্তি সচেতনতাই বড় বিষয়।


তিনি বলেন, এবছর পূর্বাচলে বাণিজ্য মেলার স্থায়ী ভবনে ব্যবসায়ীরা শঙ্কা নিয়ে আসলেও কেউ লাভ ছাড়া যাবে না। ব্যবসায়ীরা লাভে আছে। এটা কেউ স্বীকার করে না, কারণ যাতে মেলার সময় বাড়াতে পারে। আমার ছোট বড় যে সব ব্যবসায়ীর সাথে কথা হয়েছে, তারা বলেছেন লাভে আছেন।


প্রসঙ্গত, গত ১ জানুয়ারি থেকে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ শুরু হয়েছে। মাসব্যাপী এ মেলা চলবে ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত। এবারের বাণিজ্য মেলায় ১১টি দেশের ২২৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑